1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

১ সপ্তাহের জন্য জবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ ছাত্রীদের

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ভূমিকম্পজনিত আতঙ্কের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস-পরীক্ষা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর মান পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনের নেতৃত্বে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরিবহনের ব্যবস্থা করা হবে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট