1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন দ্রুত তাদের সংশোধিত ফলাফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা হয়েছে।

খাতা পুনঃমূল্যায়নের পর ফলাফল বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেখান থেকে শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এর আগে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

তারা মিলে ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

ঢাকা বোর্ডে সর্বাধিক ৬৬,১৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা থেকে এসেছে ১,৩৬,৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। এরপর রয়েছে কুমিল্লা বোর্ডে ২২,৫০৩ জন (৪২,০৪৪ খাতা) এবং রাজশাহী বোর্ডে ২০,৯২৪ জন (৩৬,১০২ খাতা)।

চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছেন ২২,৫৯৫ জন (৪৬,১৪৮ খাতা), যশোর বোর্ডে ২০,৩৯৫ জন (৩৬,২০৫ খাতা) এবং দিনাজপুর বোর্ডে ১৭,৩১৮ জন (২৯,২৯৭ খাতা)।

ময়মনসিংহ বোর্ডে আবেদন এসেছে ১৫,৫৯৮ জনের (৩০,৭৩৬ খাতা), সিলেট বোর্ডে ১৩,০৪৪ জনের (২৩,০৮২ খাতা), কারিগরি বোর্ডে (বিটিইবি) ১২,০০৭ জনের (১৫,৩৭৮ খাতা) এবং মাদ্রাসা বোর্ডে ৭,৯১৬ জনের (১৪,৭৩৩ খাতা)।

সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে- ৮,০১১ জন শিক্ষার্থী মোট ১৭,৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট