1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শতভাগ অনলাইন ব্যবস্থায়। একই দিন থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চালু হয়েছে।

সার্ভারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে এবার পশ্চিম ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে ছাড়া হচ্ছে।

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট: প্রতিদিন সকাল ৮টা থেকে

পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট: প্রতিদিন দুপুর ২টা থেকে

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। ধারাবাহিকভাবে ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত ১৪ থেকে ১৯ মার্চের অগ্রিম টিকিট ছাড়া হবে।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এভাবে ১৯ মার্চ পর্যন্ত বিক্রি হবে ২৯ মার্চের ফিরতি টিকিট।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৫ জোড়া (মোট ২০টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সার্ভিসে যুক্ত করা হবে।

অগ্রিম টিকিট বিক্রির তারিখ যাত্রার তারিখ ফিরতি টিকিট বিক্রির তারিখ ফেরার তারিখ

০৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬
০৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬
০৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬
০৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬
০৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬
০৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬
০৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল রাখা হবে, যাতে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো যায়।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৩ মার্চ থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট আগাম সংগ্রহ করা যাবে।

কাউন্টার ও অনলাইন- দুই মাধ্যমেই টিকিট বিক্রি হচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে পছন্দের বাস ও আসন নির্বাচন করে সহজেই টিকিট কেনার সুযোগ থাকছে।

প্রতি বছর ঈদকে ঘিরে রাজধানীসহ বড় শহরগুলো থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এবারও আগাম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই যাত্রীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট