1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঈদের দিন বৃষ্টি হলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে এখানে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হচ্ছে। কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করার চেষ্টা চলছে।

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।

প্রশাসক আরও জানান, এবার প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এজন্য নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতিও বিশেষ গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হয়েছে।

রাজধানীর নাগরিকদের নির্ধারিত সময়ে ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসবেন তারা যেন নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন এবং প্রবেশের সময় কোনো নিষিদ্ধ বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সামগ্রী সঙ্গে না আনেন।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট