1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

হাওরে আগুনে পুড়ে গেলো পর্যটকবাহী নৌকা

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় (হাউজবোট) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ১২ জন পর্যটক।

শুক্রবার (৩০ মে) রাত সোয়া ৮টার দিকে জেলার তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পর্যটকবাহী নৌকায় রাতে ১২ জন পর্যটক অবস্থান নেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী নৌকায় আশ্রয় নেন পর্যটকরা। এতে কেউ আহত না হলেও অন্তত ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন , নৌকায় আগুন লাগার পর পর্যটকরা পাশের আরেকটি নৌকায় নিরাপদে অবস্থান নেন। তবে নৌকাটি পুড়ে গেছে। এই নৌকায় ১২ জন পর্যটক ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘পর্যটকবাহী হাউজবোটটি জেনারেটরচালিত। জেনারেটরে মোবাইল চার্জে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে চার্জে থাকা মোবাইল বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে আগুন লাগার ঘটনায় পর্যটক কিংবা নৌকার মাঝিদের কেউ হতাহত হননি।

তারা নিরাপদে আছেন, সকালে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হবেন। আগুনে নৌকার প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট