1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে জানাজায় যাওয়ার পথে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে সরগোধা শহরের কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা।

দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

পরে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান।

উল্লেখ্য, পুরো পাঞ্জাব প্রদেশ এখন ঘন কুয়াশায় ছেয়ে আছে। চলতি সপ্তাহের শুরুতে কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানেও একই ধরনের দুর্ঘটনা ঘটে।

সেখানে ইন্দাস মহাসড়কের তাউন্সা শরিফ সীমান্তবর্তী বাস্তি দাওয়ানা এলাকায় চিনিবাহী একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট