1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্য-সম্প্রীতির রাজনীতি করতে চাই’ পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলার দাবি বিপজ্জনক পথ পরিহারের আহ্বান: লিবিয়া ফেরত ১৭৫ কর্মীকে আইওএম ও সরকারের যৌথ সহায়তা অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা: এক ঘণ্টায় মুক্তি মিলবে আসামিদের রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু ১৩ উপজেলায় নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্য সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ নিহত, ৬ জন আটক পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলার দাবি

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগান সেনারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, তালেবানরা পাকিস্তানি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্তে হামলা চালায়। তালেবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধ।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজের খবরে বলা হয়েছে, হামলার পর স্পিনওয়াম ঘাঁটিতে আগুন লেগেছে।

নিরাপত্তা সূত্র টোলো নিউজকে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমানবাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, আফগানিস্তানের তালেবান শাসকরা শুক্রবার জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর ওপর বোমা হামলা চালানোর পর এবং সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো।

পাকিস্তানের এই হামলা ছিল প্রথমবারের মতো, যখন তারা তাদের সাবেক মিত্রদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানে-অভিযোগ ছিল, তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদ পরিস্থিতিকে ‘খোলা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট