1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন এনসিপির নেতারা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন, নিবিড় পরিচর্যায় আছেন। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন। উনি অ্যাডভান্স ট্রিটমেন্ট (উন্নত চিকিৎসা) পাচ্ছেন।

তাসনিম জারা আরও বলেন, উনি (খালেদা জিয়া) দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় ফাইট করেছেন। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে উনার জন্য দোয়া করবো।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন।

শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই। সবাই উনার জন্য দোয়া করবেন।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়াকে দেখতে যায় এনসিপির প্রতিনিধি দল।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট