1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

নড়াইল-২ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন দাখিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে গনঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে  নড়াইল জেলা গনঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলাপ্রশাসক ও জেলার রিটানিং অফিসার মোহাম্মদ আব্দুল ছালাম এর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিল শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, অবহেলিত নড়াইলের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। এর আগেও নড়াইল ও লোহাগড়ায় অনেক উন্নয়ন করেছি।

আমি এমপি বা মন্ত্রী না হয়েও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামিতে আরও কাজ করতে চাই। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,

লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট