1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে যে ৪৮টি দফার ওপর গণভোট হওয়ার সুপারিশ করা হয়েছে, সেটা ১৭ তারিখের স্বাক্ষরিত দলিলে বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। এ সম্পর্কিত কোনো আলাপ হয়নি আমাদের সাথে।

জুলাই সনদ নিয়ে এতোদিন যে আলোচনা বা কসরত করা হলো এ বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ঐকমত্য হওয়ার বিষয়গুলো বাস্তবায়ন করার প্রস্তাব করা হবে জানানো হয়েছিল।

পরে জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো।

ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে পরবর্তী সময়ে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য তৈরি হবে।

জাতীয় ঐকমত্য কমিশন এর মাধ্যমে কী অর্জন করতে চায় সে বিষয়ে সন্দিহান হয়ে তিনি প্রশ্ন করেন, তাদের উদ্দেশ্য কী আমরা জানি না।

সালাহউদ্দিন বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে।

হঠাৎ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে।

আরেকটি রাজনৈতিক দলও তাদের এ সিদ্ধান্তকে মেনে নিল। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থেকে তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট