1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

হংকংয়ে সমুদ্রে ছিটকে পড়ে কার্গো প্লেন দুই টুকরো, নিহত ২

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় সাগরে পড়ে গেল একটি কার্গো প্লেন। স্থানীয় সময় সোমবার ভোরে রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানবন্দরের দুই কর্মীর। ভাগ্যক্রমে বেঁচে গেছেন বিমানে থাকা চারজন ক্রু সদস্য।

বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দুবাই থেকে হংকংয়ে আসা ফ্লাইটটি পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন ‘এয়ার এসিটি’।

সোমবার (২০ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি হংকং পৌঁছায় এবং উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় এটি দুর্ঘটনায় পড়ে।

হংকংয়ের সিভিল অ্যাভিয়েশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবতরণের সময় প্লেনটি একটি গ্রাউন্ড সার্ভিস যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ফলে দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান।

দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও, চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

বিমানে থাকা চারজন ক্রু সদস্য সবাই জীবিত এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত প্লেনের ব্ল্যাকবক্স উদ্ধার হয়নি, তবে উদ্ধার অভিযান চলছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল ১০টায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে।

ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ও রানওয়ের অবস্থাও নিরাপদ ছিল বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। তা সত্ত্বেও কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

প্লেনটি আঘাতের পর দুই ভাগে বিভক্ত হয়ে সাগরে পড়ে যায় বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ওই নির্দিষ্ট রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হংকং বিমানবন্দরের বাকি দুইটি রানওয়ে সচল রয়েছে এবং সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত কর্মীদের পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট