1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের নির্বিচার হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের সরকারি তথ্যমতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৭ জন ফিলিস্তিনি।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদে ইসরায়েল মোট ৮০ বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এসব ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জঘন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ, লক্ষ্যবস্তুতে একাধিকবার বিমান হামলা, ইচ্ছাকৃত গোলাবর্ষণ এবং সাধারণ নাগরিকদের গ্রেপ্তার।

গাজার প্রশাসনের দাবি, এসব ঘটনা ইসরায়েলি বাহিনীর ‘আগ্রাসী ও দমনমূলক মনোভাব’-এর প্রতিফলন, যার উদ্দেশ্য যুদ্ধবিরতির বাস্তবতা উপেক্ষা করে সহিংসতা জিইয়ে রাখা।

গাজার বিবৃতিতে আরও বলা হয়, ‘এইসব আচরণ শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং দখলদার বাহিনীর রক্তপিপাসু নীতির নগ্ন প্রকাশ।

এদিকে আন্তর্জাতিক মহলে বারবার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হলেও বাস্তবে পরিস্থিতি উত্তপ্তই থেকে যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট