1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

নড়াইল -২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) জননেতা লায়ন মো: নুর ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নড়াইল ২ আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়ন  জমা দিলেন লায়ন মো: নুর ইসলাম

গত ৬ অক্টোবর রোজ বুধবার  রাত ৮ . ৩০ এ  গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গণধিকার পরিষদ এর কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন ।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের  জন্য স্বপ্নের নড়াইল ২ আসনকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে  নড়াইল ২   আসনের  জনগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন আমি উন্নয়নকে বিশ্বাস করি তাই আমি নির্বাচিত হতে পারলে শত বাধা-বিপত্তিকে অতিক্রম করে নড়াইল ২  আসনকে ডিজিটালাইজেশনে পরিণত করব,নড়াইলের প্রত্যেকটা বাড়িতে পাইপলাইন গ্যাস সরবরাহ থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপড়ে ফেলতে নড়াইল ২  আসনের জনগণের কল্যাণে যারা এগিয়ে আসবে তাদেরকে নড়াইল ২ আসনের জনগণ সম্মান ও শ্রদ্ধা জানাবে। তিনি আরো বলেন আমি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা হিসেবে  মনোনয়ন পত্র গ্রহণ করেছি এবং গণঅধিকার পরিষদ এর সভাপতি  ভিপি নূরের সুদৃষ্টিতে আমি নির্বাচন করছি।

তিনি সংবাদিকদের আরো বলেন আমি নির্বাচিত হলে নড়াইল ২ আসনের জনগণের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের কথা বলবো। তিনি আজ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং মনোনয়নপত্র গ্রহণ করেন।

তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে ১৪ দলের শরিক দল বর্তমান নিষিদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজার সাথে  প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট