1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
অদ্য বেলা ৪ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা কনফারেন্স রুমে এক জরুরি আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু।
আজকের এই আলোচনা সভায় সাবেক মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলুকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে ও যুগ্ম মহাসচিব মোঃ শোয়েব রহমান কে পদোন্নতি দিয়ে মহাসচিব এর দায়িত্ব দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পান মোঃ রাকিব উদ্দিন রানা, মোঃ তোফায়েল আহমেদ কায়সার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম ইমন নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংস্থার চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান তাদেরকে দায়িত্ব যথাযথভাবে পালন করে সংস্থার সাংবাদিকদের পক্ষে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত এই নেতারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত মহাসচিব বলেন তার অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করণ তার প্রথম কাজ এবং পর্যায়ক্রমে সংগঠনকে আরো উন্নত সংগঠন হিসেবে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করায় তার দায়িত্ব।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ আলতাফ হোসেন ও লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব, মোঃ সাউকি বিপ্লব, লায়ন মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজিয়া তূর্ণা, মোঃ রিপন হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আমিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, সহ পর্যটন বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী আলপনা, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ রেজাউল ইসলাম লাকী। সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। চেয়ারম্যানের সমাপনী বক্তব্য ও শহিদ ওসমান হাদির জন্য দোয়া শেষে অনুষ্ঠানটি শেষ হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট