1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।

আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

গত ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার ঘোষণা দেন তিনি।

একটি ভিডিও আপলোড; এর ক্যাপশনে লেখেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিত ও সমর্থন কাম্য।’

আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট