1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

নিকুঞ্জের সামনে উল্টে গেল ট্রাক, তীব্র যানজটে ভোগান্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং-এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে আরেক পোস্টে জানানো হয়, উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত।

এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট