1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

বাঁশখালীতে দেশি অস্ত্রসহ দুজন গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে বাঁশখালী পৌরসভার ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুজন হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা গোয়েন্দা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় চেকপোস্ট বসায়।

তল্লাশির এক পর্যায়ে মিনি ট্রাকটির ভেতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট