1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আশুলিয়ায় নরসিংহপুর এলাকা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, স্বামী রুবেল আহমেদ (৩৫) ও তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের মেয়ে জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তাারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রাামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে তাদের ঘরের দরজা বন্ধ ছিল। পরে বিকালে পাশের রুমের এক ভাড়াটিয়া ওই রুমের জানালা দিয়ে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ দেখতে পান। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট