1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি; বরং মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য হয়েছে।

তিনি বলেন, ‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দেওয়া।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অ
নুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণে এখন মানুষ যে কোনো কাজে বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ আরও সম্প্রসারণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ এবং উদ্ভাবনী।

তিনি পিকেএসএফ প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, ‘বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ডের মাধ্যমে পিকেএসএফ-এর জন্ম হয়। এটি একটি দারিদ্র্য নিরসনের আন্দোলনের মূল ভিত্তি।

আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমকে শক্তিশালী করতে পারি, তবে সত্যিকারের উদ্যোক্তা তৈরি করা সম্ভব।

উপদেষ্টা আরও বলেন, পিকেএসএফ এখন নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করছে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালা আরও সম্প্রসারণের দিকে মনোযোগ দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট