1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

পূবালী ব্যাংকে ফ্যাসিস্ট হাসিনার লকার জব্দ, তদন্ত শুরু

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার বেলা ১১টার পর পরই লকারটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

আহসান হাবীব আরও বলেন, লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সারাদেশের ব্যাংকগুলোকে এ ব্যাপারে তথ্য চেয়ে চিঠি পাঠায় সিআইসি।

জানা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় দুবার নিজে উপস্থিত হয়ে মতিঝিলের পূবালী ব্যাংক শাখার ওই লকার খোলেন শেখ হাসিনা। কিন্তু ৫ আগস্টের পর পূবালী ব্যাংককে লকারের বিষয়ে সিআইসি চিঠি দিলেও কোনো তথ্য দেয়নি ব্যাংকটি।

এনবিআর সূত্রে জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট