1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার সৈয়দপুর ও দেউতি সড়কের বেলতলী জব্বারের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় আহত দুই নারী, এক শিশু ও এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নববধূর কাকা শ্রী হরিপদ শীল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর মহানগরীর নজিরেরহাট চন্দনপাট বাবুপাড়া এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৬০ থেকে ৬৫ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসেন।

ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা মোড় জব্বারের দোকান এলাকায় রংপুর থেকে পীরগাছাগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।

তাৎক্ষণিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ফায়ার সার্ভিসে কল দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুকুরে পড়ে থাকা বাসটি সোজা করে রাখেন তারা।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ার্দ্দার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত ও নিহত কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি এখনো পুকুরে আছে।

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, রাতে একটি বাস উল্টে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত ও নিহতের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট