1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

রাজধানী বাড্ডা আফতাবনগর নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় এক কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজধানী বাড্ডা আফতাবনগর নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় রমজান (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো।

সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা আফতাবনগর এলাকায় দেয়াল চাপায় গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যায়।

হাসপাতালে মৃত রমজানের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামে। বর্তমানে খিলগাওক তালতলা শৌলভীরটেক এলাকায় থাকেন। বাবার নাম মো. সেলিম। রমজান নবীনবাগে একটি ওয়ার্কশপে কাজ করতো।

রবিউল আরও বলেন, সোমবার সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হয়। পরে জানতে পারি আফতাবনগর প্রজেক্ট এলাকায় দেয়াল আহত হয়।

বন্ধুরাই তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, গতকাল সন্ধ্যার দিকে৷ কয়েকজন বন্ধু মিলে আফতাবনগর প্রজেক্টের নির্মাণাধীন ভবনের দেয়ালে উঠে কোন কিছু চুরি করতে। সেখান থেকে দেয়াল ধ্বসে নিচে পরে আহত হয়।

আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট