1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না: আসিফ নজরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থানের কথা জানাল বাংলাদেশ সরকার।

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২০ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে আমাদের ওপর অযৌক্তিক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ সেই সিদ্ধান্ত মানবে না।’

কিছুদিন ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা চলছে। বিশেষ করে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এ অবস্থান থেকে এখনো সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে- এমন প্রশ্নে আসিফ নজরুল জানান, বুধবার আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে। গত শনিবার আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে নেওয়া হতে পারে- এমন গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।

একই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা।

ওই আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়।

এ কারণে বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের বিষয়টি নিয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে, যাতে লজিস্টিক জটিলতা কমানো যায়। এখন দেখার বিষয়- আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের অবস্থান কীভাবে প্রতিফলিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট