1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

ট্রেনের ধাক্কায় রাজধানীর কুড়িলে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি।

এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, ট্রেনের সাথে ধাক্কা লেগেছে। পরবর্তীতে তারা কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট