1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

আজ পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার (০৩ জানুয়ারি) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মেলার সাজসজ্জা ও স্টলে পণ্য বিন্যাসের কাজ প্রায় শেষ পর্যায়ে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ড. মুহাম্মদ ইউনূস।

গত ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

মেলা উপলক্ষে গতকাল শুক্রবার এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

এবারের বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে।

দেশ-বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

গতকাল শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে, মেলার সার্বিক সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। স্টলে স্টলে পণ্য সাজানো ও প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা ধরনের পণ্য নিয়ে আসা হয়েছে। বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠান বিশেষ ছাড় ও অফারের পরিকল্পনা করেছে।

পণ্যের মান ও উপস্থাপনায় নতুনত্ব আনতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন উদ্যোক্তারা।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ৩০ বছর ধরে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট