1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’ কিশোরী আমেনা হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎ বাবাই খুনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, দুই ভারতীয় নাগরিকের মৃত্যু বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের ঘটনায় তার পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত সোমবার মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান কতটা নিরাপদ ও টেকসই- তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত লাগে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট