1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু ১৩ উপজেলায় নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্য সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ নিহত, ৬ জন আটক পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন ভি,পি নুর যে ট্রাকে চলছে একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে,,,,,,, ভি,পি নুর যে ট্রাকে চলছে একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে,,,,,,, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন, তীব্র প্রতিবাদ বাংলাদেশের মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে হাজারো মানুষের ভরসার সাঁকো!

নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্য সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ নিহত, ৬ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ ৫ জন নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের আটককরা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় মামলা করেনি।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটকরা হলেন মো. তুফান মোল্যা (৩০), লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), সবুর মোল্যা (৩৬), জসিম মোল্যা (৩০), হালিম ফকির (৬০) এবং রনি সিকদার (৩৩)। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই গ্রুপের ফেরদৌস শেখ। অন্যদিকে, সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসমান শেখের ছেলে ওসিকুর মিয়া গুরুতর আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আমরা ৬ জনকে আটক করেছি।

এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট