1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

সীমান্ত থেকে ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি ঘাসুড়িয়া সীমান্তের একটি ধানক্ষেতে পড়ে থাকা একটি সচল ড্রোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ১০টার সময় ড্রোনটি উদ্ধার করা হয়।

জানা যায়, হিলির ঘাসুড়িয়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে জিপিএস লেখা একটি ড্রোন ক্যামেরা পড়ে থাকতে দেখে এক শ্রমিক। পরে পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করছে ড্রোনটি ভারতীদের।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেন, বুধবার সন্ধ্যার আগমুহূর্তে হিলির সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। তিনি ড্রোনটি নিয়ে বাসায় যায়।

এরপর বিষয়টি জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সুজা মিয়াসহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় তা বাংলাদেশে এসে পড়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট