1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেফতার। শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

পলাশবাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাপিটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৭ মার্চ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান।

এর আগে ভোররাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য গত ২৫ মার্চ রাত ১০টার কিছু সময় আগে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের কতিপয় উশৃঙ্খল নেতাকর্মী একটি অভিযোগ পত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন।

এসময় ওসির সঙ্গে কথাবার্তা তর্কবিতর্কের এক পর্যায়ে উপস্থিত কতিপয় উশৃঙ্খল নেতাকর্মীরা ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেন। এতে ৮ পুলিশ আহত হয়।এ ঘটনায় পলাশবাড়ী থানার এজাহার নামীয় ৯ ও অজ্ঞান ১১/১২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট