1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সঙ্গে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের শান্তি-শৃঙ্খলা ও তৃণমূল পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও ভিডিপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ।

বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জনসম্পৃক্ত কার্যক্রম এবং বাহিনীর চলমান উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে আনসার ও ভিডিপির সাম্প্রতিক প্রশিক্ষণ সম্প্রসারণ, আধুনিকায়ন এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব ও মাঠপর্যায়ে তাদের অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া- এসব ক্ষেত্রে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বাহিনীকে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি ছিল সৌজন্যমূলক হলেও জাতীয় নিরাপত্তা কাঠামোতে আনসার ও ভিডিপির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন