1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ গণঅধিকার পরিষদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, রাসায়নিকের গুদামের আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। পোশাক কারখানার আগুন নেভাতে ও সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আগুনে পুড়ে এতগুলো প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা দ্রুততম সময়ে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

গণঅধিকার পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক,

শাকিল উজ্জামান
দপ্তর সম্পাদক
গণঅধিকার পরিষদ