1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তার জবানবন্দি গ্রহণ করা হবে। প্রসিকিউশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১০ জুলাই মামলায় নিজের দায় স্বীকার করে স্বেচ্ছায় রাজসাক্ষী হতে সম্মত হন মামুন। একই মামলায় ইতোমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের জবানবন্দিতে আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বর্ণনা উঠে এসেছে।

প্রসিকিউশন শেখ হাসিনা, কামালসহ অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে। এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৮১ জন নির্ধারণ করা হয়েছে।