1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

মৃত্যুর ৭ দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর এক সপ্তাহ পর পাকিস্তানের করাচির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে করাচি পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, করাচির গুলশান-এ-ইকবাল আবাসন থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে একাই থাকতেন পাকিস্তানের এই প্রবীণ অভিনেত্রী।

এতে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর ৭ দিন পার হলে পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ওই ফ্ল্যাটের আশপাশের মানুষ অভিনেত্রীকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেলে শেষে পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিনেত্রীর ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ পায়। এরপর দরজা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির বিনোদন জগতে।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন।

আখরি রক, টিপু সুলতান: দ্য টাইগার লর্ড, ডালিজ, ক্র্যাকস, বোল মেরি ফিশ, এক অউর আসমানের মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট