1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিশেষ এক বৈঠক হতে চলেছে বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওসের বরাতে শনিবার (২১ জুন) তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।

তিনি বলেন, ‘চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।

দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, ‘এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, বর্তমানে ইরান নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করা যায় কি না। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেও আখ্যায়িত করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।