1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

২ জুন মাত্র ১৭ বছর বয়সে জীবনের নতুন বছরে পা রেখেছিলেন সানা ইউসুফ। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন জন্মদিনের ভিডিও। চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি।

কে জানত জন্মদিনের সেই হাসিই হবে তার জীবনের শেষ হাসি! মাত্র ১০ ঘণ্টা পর, সব কিছু থমকে গেল এক ঝলকে গুলির শব্দে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান এই উদীয়মান টিকটক তারকা। এসময় জি-থার্টিন সেক্টরের নিজ বাড়িতে ছিলেন তিনি। পুলিশ জানায়, এক অজ্ঞাত ব্যক্তি খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা সানাকে মৃত ঘোষণা করেন।

এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে এখনও কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, এটি ছিল পূর্বপরিকল্পিত।

সানা ইউসুফ একজন স্বপ্নবাজ কনটেন্ট ক্রিয়েটর। ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা- তার ভিডিওগুলোতে ছিল একধরনের সরলতা আর সাহস। মাত্র ১৭-তেই হয়ে উঠেছিলেন হাজারো তরুণের অনুপ্রেরণা।

তার মৃত্যু যেন কেড়ে নিয়েছে একটি সম্ভাবনার ভবিষ্যৎ। যে মেয়েটি ভেবেছিল শুধু ক্যামেরার সামনে হাসবে, সমাজকে বার্তা দেবে, সে হারিয়ে গেল সমাজেরই এক অন্ধকার গলিতে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন এবং অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন।

এদিকে, মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নারীদের নিরাপত্তা ও অনলাইন ব্যক্তিত্বদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট