1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা: এক ঘণ্টায় মুক্তি মিলবে আসামিদের রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু ১৩ উপজেলায় নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্য সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ নিহত, ৬ জন আটক পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন ভি,পি নুর যে ট্রাকে চলছে একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে,,,,,,, ভি,পি নুর যে ট্রাকে চলছে একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে,,,,,,,

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোটরসাইকেলটির মালিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তারা তাঁকে তাঁদের কাছে হস্তান্তর করে।

এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।

হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র‍্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট