1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করব ইনশাআল্লাহ। নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

নির্বাচনী জোটের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা এখনও কোনো জোট করার সিদ্ধান্ত নেয়নি। জামায়াত এককভাবেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই।

সম্প্রতি বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, ‘প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চান।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা এই জাতির জন্য অনেক কিছু দেন, কিন্তু আমরা এখনো তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারিনি। তাদের অবদান সত্যিই সীমাহীন।

দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর এটিই ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর।

সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত একাধিক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট