1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

নিউইয়র্কে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর হামলায় গণঅধিকার পরিষদের নিন্দা ও প্রতিবাদ।

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারার ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, “অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত এই হামলার চেষ্টা ও হেনস্তা শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। আওয়ামীলীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায় জড়িত থাকার কারণে এই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই হামলা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করি, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এর আগে গত ২৯শে আগষ্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলা করেছিলো পুলিশ ও সেনাবাহিনী তে থাকা আওয়ামী দূর্বত্তরা। এর কয়দিন পর যুক্তরাষ্ট্রেও উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করা হয়। এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটার সাথে আরেকটার সাদৃশ্য রয়েছে। এসব ঘটনায় কারও বিচার হয়নি ফলে এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘটার আশঙ্কা রয়েছে। তাই সরকার কে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট