1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভীর দাবি, সরকারের প্রভাবশালী মহলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফল একচেটিয়া করার চেষ্টা করেছেন।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন-জাকসুর ব্যালটপেপার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানো হলো কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে।

তার মতে, জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে একটি ‘গভীর নীলনকশা’ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, দেশে যেভাবে একটি বিশেষ গোষ্ঠীর উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য হুমকির ইঙ্গিত বহন করছে।

একইসঙ্গে সরকারের একাংশ জামায়াতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট