1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

‘বাংলাদেশে হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না’: ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভারতে বসে শেখ হাসিনা হুমকি দিচ্ছে। হত্যার নকশা আঁকছে।

শেখ হাসিনাকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেব না। কারও কাছে মাথা নত করব না। আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সূর্য উঠেছে, যে সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। যে সূর্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে। কারাবরণ করেছে। এটা আমাদের যেমন আনন্দের দিন, তেমনি বেদনার।

এ দিনে আমরা আমাদের ভাইদের হারিয়ে ছিলাম। রংপুরের সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে আমাদের হাজারো ভাইয়েরা প্রাণ দিয়েছে। তাদের ত্যাগে আজকের বাংলাদেশ।

মহাসচিব বলেন, এই ত্যাগ ও প্রাণের বিনিময়ে আমাদের লক্ষ্য একটাই, একটা সুন্দর বাংলাদেশ চাই। ভালো ও নতুন কর্মসংস্থান চায়। ন্যায় বিচার চায় তারা। এটা সুশাসন চায়।

মেধা ছাড়া আমরা সামনে যেতে পারব না। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।