1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

নবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনা এলাকায় তার নানী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

রবিউল হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে।

এদিকে, তুহিনকে গ্রেফতার করতে পুলিশ গিয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুব মহিলালীগের কর্মীরা ছুটে এসে তুহিনকে ঘিরে রাখেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, সাবিনা আক্তার তুহিনকে ডিবি নিয়ে গেছে।

জানা গেছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি পদে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট