1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, নিয়ে গেল ২২ লাখ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গুলি করে দিনে-দুপুরে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই।

মঙ্গলবার (২৭ মে) সকালে ১০ টায় মিরপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল মিরপুর ৬ নম্বরে সেকশন ৪ নম্বর লেনে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

গুলিবিদ্ধ মাহমুদুল গণমাধ্যমকে জানায়, তিনি বাসা থেকে মিরপুর-১০ মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় মিরপুর স্টেডিয়ামের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে মোট ৬ জন আমার রাস্তা আটকায়।

আমাকে আটকে টাকা চাইলে আমি না দিতে চাওয়ায় কোমরের বাম পাশে গুলি করে। এরপর আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন গণমাধ্যমকে জানান, ‘আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট