1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে দেওয়া হলে রাজনৈতিক দলগুলো স্বস্তি পাবে।

এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের একটি তালিকার বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যে তালিকা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেটি আরও আগে প্রকাশ করা উচিত ছিল।

আরও আগে প্রকাশ করা হলে টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসত না।

তিনি আরও বলেন, এর আগেও রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা ঘটেছে। ওয়ান-ইলেভেনর মতো ঘটনা দেখেছি আমরা। এগুলো ভালো ফল বয়ে আনেনি। ফলে যার যেই কাজ সেটি করাই উচিত।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুই ছাত্র উপদেষ্টা সরকারে গিয়েছিলেন। আমিও ছিলাম তাদের সঙ্গে। তবে তারা যদি রাজনীতি করতে চায় অথবা নির্বাচন করতে চায় তাহলে সরকারে থেকে তা পারবেন না।

তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট