1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

বরিশাল–১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৫
‎প্রেস বিজ্ঞপ্তি

বরিশাল–১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিস্রিপাড়া বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচির পূর্ব মুহূর্তে বারোহাজার বরিয়ালি দাখিল মাদ্রাসায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে দুর্বৃত্তকারীরা আকস্মিকভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়ার গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত এই বোমা হামলার ঘটনায় গণঅধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন,
“এ ধরনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। মতের বিরুদ্ধে বোমা ও সন্ত্রাসের ব্যবহার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

আরো সংবাদ পড়ুন