1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :

ব্যারাকের বাথরুম থেকে এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে মো. অহিদুর রহমান নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লাশ উদ্ধার করা হয়।

সিএমপির চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার ওই এএসআই আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তারিকুল ইসলাম আরও বলেন, রোববার সকালে একজন এএসআই আত্মহত্যা করেছে বলে জেনেছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সিএমপি সূত্র জানায়, রোববার সকালে ডিউটির জন্য তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে থানার ব্যারাকের বাথরুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

এরপর থানার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট