1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

যে ২ কারণে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সরব থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এ সনদে স্বাক্ষর করবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এমনকি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের কথাও জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা।

প্রধানত ২টি কারণে নবগঠিত দলটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দলের আহ্বায়ক।

কারণ দুটি হলো- প্রথমত এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এবং দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের। যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চিয়তা ছাড়া যদি জুলাই সনদে সাক্ষর করি, সেটা মূল্যহীন হবে।

পরবর্তী সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দেবে, কী টেক্সট সেখানে থাকবে, সেটার নিশ্চিয়তাও আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেটা বললেন-সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান বা যে আয়োজন চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হবো না।

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি।

তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাক্ষরে যাব না।

নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট