1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির ঢামেকে মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শুয়াইবুর রহমান (৫৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে রোববার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শুয়াইবুর রহমান কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকায় শমশের আলীর ছেলে।
কারারক্ষী মো. মারুফ হাসান জানান, রোববার রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শুয়াইবুর রহমান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়।
এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে কি মামলায় তিনি কয়েদি হিসেবে কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে পারবে কারা কর্তৃপক্ষ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট