1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

চবিতে সংঘর্ষ : বাদী ঠিক হয়নি, ৩ দিনেও হয়নি মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের তিন দিন পার হলেও এখনো মামলা হয়নি। হাটহাজারী থানা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজাহার জমা দিলেও সেখানে বাদীর নাম উল্লেখ না থাকায় মামলা রেকর্ড করা যায়নি। সংশোধন করতে বললেও আর কোনো এজাহার জমা পড়েনি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আবদুর রহিম গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের তথ্য ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহের পর মামলা করা হবে।

গত শনিবার দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ টানা রোববার বিকেল পর্যন্ত চলে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন বলে চবি মেডিকেল সেন্টার জানিয়েছে।

এর মধ্যে পাঁচ শতাধিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।

সংঘর্ষে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট