1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

বাকেরগঞ্জে গৃহবধূ আসমা হত্যার অভিযোগে স্বামী ও মেয়ে গ্রেপ্তার।

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী ও সৎ মেয়েকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে সৎ মেয়েকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে ও স্বামীকে উপজেলার কলসকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন উপজেলার কলসকাঠী ইউনিয়নের মৃত ছবেদ হাওলাদারের পুত্র আবুল হোসেন হাওলাদার (৫২) ও তার প্রথম স্ত্রীর কণ্যা সাকিবা আক্তার মৌসুমী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৭ জুন মাগরিবের নামাজের দিকে আসমা বেগমকে একা পেয়ে তার ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাতানামা কয়েকজনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে গত ২২ জুন নিহতের প্রতিবেশী মোস্তফা হাওলাদার ও শফিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের স্বামী আবুল হাওলাদার ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আসমা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ক্লু রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গৃহবধূ আসমা বেগম হত্যার সাথে তার স্বামী ও মেয়ের সম্পৃক্ততা থাকতে পারে। যে কারণে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট