1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

খুলনা থেকে ফরিদপুরের পথে এনসিপির নেতারা, দুপুরে পথসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে আজ। বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে মুশফিক জানান, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি।

এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ফরিদপুরে এনসিপির সমাবেশ হবে শহরের জনতা ব্যাংক মোড়ে। আজ সকাল সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, মঞ্চ প্রস্তুতির জন্য শেষ সময়ের কাজ চলছে। গণমাধ্যমকর্মীরা ইতোমধ্যেই সেখানে সমবেত হয়েছেন।

এর আগে, গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি মাথায় রেখে ফরিদপুরে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশ মঞ্চের চারপাশে এবং আশপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট